মাঝেমধ্যে একটু ভারী খাবার খাওয়া যেতেই পারে। এই যেমন অনেকের পছন্দ মোরগ পোলাও। আপনি চাইলে বাসায় সহজে রেস্তোরাঁর স্বাদে রান্না করতে পারেন মোরগ পোলাও।
আসুন, আমরা জেনে নিই বাসায় সহজে মোরগ পোলাও রান্নার পদ্ধতি। তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে
উপকরণ
১. ১/৪ কাপ তেল
২. মোরগের মাংস
৩. ৫০০ গ্রাম চাল
৪. দুটি তেজপাতা
৫. চার-পাঁচটি এলাচ
৬. দুটি দারুচিনি
৭. পরিমাণমতো লবণ
৮. পরিমাণমতো গরম পানি
৯. এক কাপ দুধ
১০. দুই টেবিল চামচ কিসমিস
১১. এক টেবিল চামচ বাদাম কুচি
১২. পাঁচ-ছয়টি কাঁচামরিচ
১৩. এক কাপ পেঁয়াজ বেরেস্তা
১৪. দুই চা চামচ ঘি
প্রস্তুত প্রণালি
প্রথমে সসপ্যানে তেল দিন। এর মধ্যে মাংস দিয়ে ভালোভাবে ভেজে তুলে নিন। এরপর সসপ্যানে চাল, তেজপাতা, এলাচ, দারুচিনি ও লবণ দিয়ে ভাজুন। এরপর এতে গরম পানি, দুধ, কিসমিস, বাদাম কুচি, কাঁচামরিচ ও পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢেকে ১০ মিনিট রান্না করুন।
রান্না হয়ে এলে তার মধ্যে ভাজা মাংস, পেঁয়াজ বেরেস্তা, কিসমিস ও ঘি দিয়ে পাঁচ মিনিট ঢেকে রান্না করুন। এবার নামিয়ে পরিবেশন করুন মজাদার মোরগ পোলাও।