স্বাস্থ্যসম্মত ভেজিটেবল ফ্রাইড রাইস


সুস্বাস্থ্যের জন্য প্রতিদিন সবজি খাওয়া জরুরি। আজ আমরা জানাব, কীভাবে স্বাস্থ্যসম্মত উপায়ে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে রান্না করবেন ভেজিটেবল ফ্রাইড রাইস।

আসুন, আমরা জেনে নিই বাসায় সহজে ভেজিটেবল ফ্রাইড রাইস তৈরির পদ্ধতি। তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে

উপকরণ

১. চার টেবিল চামচ সয়া সস

২. এক চা চামচ গোলমরিচের গুঁড়ো

৩. এক কাপ গাজরকুচি

৪. ১০০ গ্রাম বাটার

৫. দুই টেবিল চামচ পেঁয়াজকুচি

৬. দুটি ডিম

৭. এক কাপ বরবটিকুচি

৮. এক কাপ বাঁধাকপিকুচি

৯. স্বাদমতো লবণ

১০. তিন টেবিল চামচ ক্যাপসিকামকুচি

১১. এক চা চামচ কাঁচামরিচকুচি

১২. এক কাপ সেদ্ধ চাল

প্রস্তুত প্রণালি

প্রথমে সসপ্যানে বাটার দিন। এতে পেঁয়াজকুচি ও ডিম দিয়ে হালকা করে ভাজুন। ভাজা হলে বরবটিকুচি, বাঁধাকপিকুচি, কাঁচামরিচকুচি, লবণ, সয়া সস, গোলমরিচের গুঁড়ো, গাজরকুচি, ক্যাপসিকামকুচি ও সেদ্ধ চাল দিয়ে রান্না করুন।

রান্না হয়ে গেলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার ভেজিটেবল ফ্রাইড রাইস।


Copyright (c) 2019-2026 bzamin24.com