আবুধাবি ও দুবাইয়ের বন্দর এলাকা থেকে বাসিন্দাদের দ্রুত সরিয়ে নিতে বললো ইরান


সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দাদের আবুধাবি ও দুবাইয়ের বন্দর এলাকা অবিলম্বে খালি করার আহ্বান জানিয়েছে ইরান।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের জনগণকে দুবাইয়ের জেবেল আলী বন্দর, আবুধাবির খলিফা বন্দর এবং ফুজাইরাহ বন্দরের আশপাশের এলাকা থেকে অবিলম্বে সরে যাওয়ার অনুরোধ করেছে তেহরান।

তাসনিমের খবরে বলা হয়, এই এলাকাগুলি ইরানের হামলার বৈধ লক্ষ্যবস্তু হয়ে উঠেছে, কারণ এখানে মার্কিন সামরিক বাহিনী বেসামরিক স্থাপনাগুলির মধ্যে লুকিয়ে রয়েছে। এই স্থাপনাগুলি কয়েক ঘণ্টার মধ্যে হামলার শিকার হতে পারে।

সূত্র: আলজাজিরা


Copyright (c) 2019-2026 bzamin24.com