শিগগিরই শুরু হবে ভারতীয় ভিসা সেন্টারের কার্যক্রম


শিগগিরই সীমিত পরিসরে ভারতীয় ভিসা সেন্টারের (আইভিএসি) কার্যক্রম পুনরায় শুরু হবে। ভারতীয় ভিসার জন্য আবেদনকারীদের মধ্যে পাসপোর্ট আটকে আছে এমন ব্যক্তিদের ক্ষুদে বার্তা দিয়ে এ তথ্য জানিয়েছে আইভিএসি।

শুক্রবার (৯ আগস্ট) পাঠানো আইভিএসির ক্ষুদে বার্তায় বলা হয়, প্রিয় আবেদনকারী, শিগগিরই আইভিএসি সীমিত কার্যক্রম পুনরায় শুরু করবে। পাসপোর্ট সংগ্রহের জন্য এসএমএস পাবেন।

এর আগে, বুধবার (৭ আগস্ট) রাতে ভারতীয় ভিসা সেন্টারের ওয়েবসাইটে দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয় অস্থিতিশীল পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশে অবস্থিত সব আইভিএসি বন্ধ থাকবে। পরবর্তী আবেদনের তারিখ এসএমএসের মাধ্যমে জানানো হবে।


Copyright (c) 2019-2026 bzamin24.com