যুক্তরাষ্ট্রে এক বাড়িতে গুলি, মা-সন্তানসহ নিহত ৬


যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক বাড়িতে গুলি চালানোর ঘটনা ঘটেছে। গার্ডিয়ান জানিয়েছে, এ ঘটনায় ছয় মাসের এক শিশু এবং তার ১৭ বছর বয়সী মাসহ অন্তত ছয়জন নিহত হয়েছে।

সোমবার স্থানীয় সময় ভোরে ক্যালিফোর্নিয়ার গোশেন শহরে গুলির ঘটনাটি ঘটে। কর্তৃপক্ষ একে পরিকল্পিত হামলা ও ভয়াবহ হত্যাকাণ্ড বলে বর্ণনা করেছে।

পুলিশ জানিয়েছে, হার্ভেস্ট রোডের ৬৮০০ ব্লকে ছয়জনকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত অন্তত দুজন সন্দেহভাজনকে আটকের চেষ্টা চলছে।

পুলিশ আরো জানিয়েছে, তাদের বিশ্বাস, এটি হঠাৎ করে ঘটা কোনো সহিংসতা নয়। পরিবারটিই হামলার লক্ষ্য ছিল। এ ঘটনায় একটি অপরাধী চক্র জড়িত আছে, সেই সঙ্গে সম্ভাব্য মাদক তদন্ত।

শেরিফ দপ্তর গত সপ্তাহে ওই বাড়িতে মাদকের খোঁজে তল্লাশি চালিয়েছিল। সোমবার ভোরে বেশ কয়েকটি গুলির শব্দ শোনার পর কর্তৃপক্ষ ঘটনাস্থলে হাজির হয়ে নিহতদের দেখতে পায়। তখনো একজন জীবিত ছিল, হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।সূত্র: গার্ডিয়ান


Copyright (c) 2019-2026 bzamin24.com