জর্ডানের রাজধানী আম্মানে এক ব্যক্তি মসজিদে ফজর নামাজের সিজদারত অবস্থায় মারা গেছেন।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে গালফ নিউজ জানায়, আম্মানের আলহাজ আওয়াদ আল নুআইমাত মসজিদে আইনজীবী তারিক আল রাশক যখন ফজর নামাজ পড়ছিলেন, তখন সিজদারত অবস্থায় তিনি মারা যান। এ ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়, একজন বয়স্ক ব্যক্তি একা নামাজের জন্য দাঁড়িয়েছেন এবং সিজদারত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন।
আইনজীবী আল রাশকের এ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে সবাই তার জন্য দোয়া করেন। সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা ওই ব্যক্তির ছবি শেয়ার করেন, আল্লাহর কাছে তার আত্মার মাগফেরাত কামনা করেন, একইসঙ্গে তাকে জান্নাতে স্থান দিতে প্রার্থনা করেন।