আগামী বুধবার সংবাদ সম্মেলন করবেন বাইডেন


দায়িত্ব গ্রহণের প্রথম বার্ষিকী পালন উপলক্ষে আগামী ১৯ জানুয়ারি বুধবার সংবাদ সম্মেলন করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

গতকাল শনিবার হোয়াইট হাউজের বরাতে এ তথ্য দিয়েছে সিবিএস নিউজ।

এ ব্যাপারে প্রেস সেক্রেটারি জেন সাকি জানান, ঐদিন স্থানীয় সময় বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করবেন প্রেসিডেন্ট জো বাইডেন। ধারাবাহিক বাধা, ভোটাধিকার রক্ষা এবং করোনা মহামারি মোকাবেলায় লড়াই চালিয়ে যাওয়ার মধ্যে দিয়ে দায়িত্ব গ্রহণের প্রথম বছর শেষ করতে যাচ্ছেন বাইডেন।

তিনি আরো জানান, আমরা সেখানে আপনাকে দেখার অপেক্ষায় রয়েছি ও প্রেসিডেন্ট আমেরিকার জনগণের উদ্দেশ্যে ভাষণ দেয়ার অপেক্ষায় রয়েছেন।

২০২১ সালের ২০ জানুয়ারি ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন তিনি। ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি, সান্তা বারবারার দেয়া তথ্য অনুযায়ী এ পর্যন্ত ৯ বার সংবাদ সম্মেলন করেছেন ৭৯ বছর বয়সী এই প্রেসিডেন্ট। অপর দিকে, ট্রাম্প তার দায়িত্ব গ্রহণের প্রথম বছরে ২২ বার সংবাদ সম্মেলন করেন।

সূত্র: সিবিএস নিউজ, হিন্দুস্তান টাইমস


Copyright (c) 2019-2026 bzamin24.com