ফিলিপাইনে ৮৫ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত


৮৫ জন আরোহী নিয়ে ফিলিপাইনের একটি সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় রোববার বেলা সাড়ে ১১টার দিকে দেশটির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ প্রদেশ সুলুর পাতিকুলে বিমানটি বিধ্বস্ত হয়। সংবাদ সংস্থা রয়টার্সের খবরে এমনটা জানানো হয়েছে।

ফিলিপাইনের সশস্ত্র বাহিনীর প্রধান কিরিলিটো শবেজানা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিধ্বস্ত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গেছে উদ্ধারকারী দল। তারা উদ্ধারকাজ শুরু করেছে।

এএফপির বরাতে এনডিটিভির খবরে বলা হয়েছে, সি-১৩০ উড়োজাহাজটি বিধ্বস্তের ঘটনায় ১৫ জনকে উদ্ধার করা হয়েছে।


Copyright (c) 2019-2026 bzamin24.com