বিয়েবাড়িতে ফুটন্ত স্যুপে পড়ে রাঁধুনির মৃত্যু


ঘটনা উত্তর ইরাকের। বিয়েবাড়িতে রান্না করতে করতে ফুটন্ত স্যুপে পড়ে মৃত্যু হল রাঁধুনীর। সূত্রের খবর, পঁচিশ বছর বয়সী ঐ মৃত রাঁধুনীর নাম ইসা ইসমাইল। খবর জি নিউজের।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ইরাকের জাখো জেলায় হেজেল হলে বিয়েবাড়ির অনুষ্ঠানে গত ২২ জুন অনেক লোকের জন্য খাবার প্রস্তুত করছিলেন ইসা। পাত্রের আকারও ছিল বেশ বড়। সেখানে চিকেন স্যুপ বানাচ্ছিলেন তিনি। রান্না করতে করতে হঠাৎই পাত্রে পড়ে যান তিনি।

ঘটনা ঘটা মাত্রই ইসমাইলকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দেহের ৭০ শতাংশই পুড়ে যায় তাঁর। পাঁচদিন ধরে যন্ত্রণায় কাতরানোর পর অবশেষে মারা যান ঐ রাঁধুনী।


Copyright (c) 2019-2026 bzamin24.com