পাকিস্তানের ৪৯ শতাংশ জনগণ মনে করেন, সে দেশে মুদ্রাস্ফীতির জন্য ইমরান খানের সরকার দায়ী। জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইপসোস নতুন এক পরিসংখ্যানে উত্তরদাতারা বলেছেন- পণ্যের মূল্যবৃদ্ধি পাকিস্তানের সব শ্রেণিকে প্রভাবিত করেছে, তবে নিম্ন আয়ের মানুষগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে। পরিসংখ্যান চালানোর জন্য চলতি বছরের ২৮ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত এক হাজার জনের কাছ থেকে বিভিন্ন বিষয়ের উত্তর নেওয়া হয়। নমুনায় স্থান পাওয়া প্রায় অর্ধেক পাকিস্তানির অভিযোগ, মুদ্রাস্ফীতির জন্য ইমরান খানের নেতৃত্বাধীন সরকার দায়ী।
জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, মাত্র ১৫ শতাংশ পাকিস্তানি মনে করেন, এর আগের সরকার এটার জন্য দায়ী। ইমরান খানের সরকার ক্ষমতায় আসার আগে থেকেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
৪৯ শতাংশ উত্তরদাতা বলেছেন, এজন্য ইমরান খানের সরকার দায়ী, ১৭ শতাংশ উত্তরদাতা বলেছেন- মুদ্রাস্ফীতির জন্য রাজ্য সরকারগুলো দায়ী এবং আট শতাংশ উত্তরদাতা বলেছেন- মুদ্রাস্ফীতির দায় অচেনা মাফিয়াদের।
৯৭ শতাংশ উত্তরদাতা বলেছেন, মুদ্রাস্ফীতির কারণে তারা ক্ষতিগ্রস্থ হয়েছেন। ৮৮ শতাংশ উত্তরদাতা বলেছেন, এই পরিস্থিতিতে ভবিষ্যত নিয়ে তারা শঙ্কিত।
এদিকে প্রতি পাঁচজনে চারজন পাকিস্তানির আয় করোনাভাইরাসের জেরে কমে গেছে।
সূত্র : হিন্দুস্তান টাইমস