সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ মারা গেছেন


সিরিয়ায় দীর্ঘদিন ধরে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকা ওয়ালিদ আল মোয়ালেম মারা গেছেন। ৭৯ বছর বয়সী এই কূটনীতিক ছিলেন প্রেসিডেন্ট বাশার আল আসাদের কট্টর সমর্থক।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকালের দিকে তার মৃত্যু হয়েছে। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে তেমন কিছু জানানো হয়নি।

যদিও দীর্ঘদিন ধরে ওয়ালিদ আল মোলায়েম নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন। এমনকি তার হৃদযন্ত্রেও সমস্যা ছিল।

জানা গেছে, বায়াথ পার্টির সদস্য ছিলেন তিনি। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ২০০৬ সালে দায়িত্ব নেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই পদে বহাল ছিলেন। ২০১২ সালে তাকে উপ-প্রধানমন্ত্রীর দায়িত্বে বসানো হয়। তিনি সে দায়িত্বও পালন করে আসছিলেন।

সূত্র : আল-জাজিরা


Copyright (c) 2019-2026 bzamin24.com