দ্বিতীয় দফায় জয়ের পথে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা 


বড় জয় দিয়ে নিউজিল্যান্ডের জাতীয় নির্বাচনে দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী হচ্ছেন জেসিন্ডা আর্ডন। গত কয়েক দশকের মধ্যে এটি প্রথম কোনও দল যারা এককভাবে সরকার গঠন করতে যাচ্ছে।

এ পর্যন্ত দুই তৃতীয়াংশ ভোট গণনা শেষ হয়েছে। যাতে তার দল লেবার পার্টির ভোট ৪৯ শতাংশ। দেশটির সংসদের ১২০টি আসনের মধ্যে ৬৪টি আসনে জয়ের আভাস পাওয়া যাচ্ছে। এককভাবে সরকার গঠন করতে ৬৪টি আসনে জয়ের প্রয়োজন হয়।

লেবার পার্টির নিকটতম প্রতিদ্বন্দ্বী দল ন্যাশনাল পার্টি পেয়েছে ২৭ শতাংশ ভোট।

গেল সেপ্টেম্বরে নির্বাচন হওয়ার কথা থাকলেও করোনার কারণে ভোট গ্রহণ একমাস পিছিয়ে দেয়া হয়।


Copyright (c) 2019-2026 bzamin24.com