বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা আড়াই লাখ ছাড়াল


বিশ্বজুড়ে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা আড়াই লাখ ছাড়াল। ২৪ ঘণ্টায় আরও চার হাজার প্রাণ কেড়ে নিয়েছে ভাইরাসটি। আক্রান্ত সাড়ে ৩৬ লাখ মানুষ। সোমবার, নতুন রোগী শনাক্ত হয়েছে প্রায় ৭৮ হাজার।

কয়েক সপ্তাহের ধারাবাহিকতায় এদিনও সর্বাধিক মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। কিছুটা কমে দৈনিক প্রাণহানি এখন এক হাজারের কিছু বেশি। দেশটিতে মোট মৃতের সংখ্যা ৭০ হাজার ছুঁইছুঁই। আক্রান্ত ১২ লাখের বেশি।

মহামারীর আরেক কেন্দ্রস্থল ইউরোপে এখন অনেকটা নিম্নমুখী মৃত্যু-সংক্রমণ। প্রায় এক হাজার প্রাণ গেছে ইতালি-স্পেন-যুক্তরাজ্য আর ফ্রান্সে। সবমিলিয়ে দেশ চারটিতে মৃতের সংখ্যা ছাড়িয়েছে এক লাখ আট হাজার।

কোভিড ১৯-এর নতুন হটস্পট ব্রাজিলে ২৪ ঘণ্টায় মারা গেছে ৩শর বেশি মানুষ। দেশটিতে মোট মৃত্যু হয়েছে ৭ হাজার ৩শ জনের; আক্রান্ত এক লাখ ৭ হাজারের বেশি।

সূত্র: ওয়ার্ল্ডওমিটার

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন


Copyright (c) 2019-2026 bzamin24.com