এবার দক্ষিণের পর্দা মাতাবেন কারিনা কাপুর


বলিউডের পর এবার দক্ষিণের পর্দা মাতাবেন কারিনা কাপুর। দীর্ঘদিন ধরেই দক্ষিণী সিনেমায় অভিষেকের গুঞ্জন শোনা যাচ্ছিল তার। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হতে চলেছে অভিনেত্রীর।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিগ বাজেটের দক্ষিণী সিনেমায় অভিনয় করবেন কারিনা। ইতোমধ্যে অভিনেত্রীর সঙ্গে প্রাথমিক পর্যায়ে কথাবার্তা চূড়ান্ত হয়েছে।

জানা গেছে, টক্সিক নামের সিনেমাটিতে মূল চরিত্রে দেখা যাবে কারিনাকে। সিনেমায় দক্ষিণের কেজিএফখ্যাত তারকা যশের সঙ্গে জুটি বাঁধবেন এই অভিনেত্রী। সিনেমাটি পরিচালনা করবেন গীতু মোহনদাস।

কেজিএফর ব্যাপক সাফল্যের পর এই সিনেমাটি নিয়ে যশের বিশ্বাস, টক্সিক তার আগের ব্লকবাস্টারের সাফল্যকেও ছাড়িয়ে যাবে।

অন্যদিকে টক্সিকর সুবাদে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে হেভিওয়েট এন্ট্রি হতে চলেছে কারিনার। ২০২৫ সালের ১০ এপ্রিল মুক্তি পাবে কারিনা-যশের টক্সিক।

সূত্র : পিংকভিলা


Copyright (c) 2019-2026 bzamin24.com