আকাশে উড়লেন মেহজাবীন! 


দেশীয় টেলিভিশনের তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বছরজুড়েই শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করেন তিনি। গত কয়েক বছরে বৈচিত্র্যময় চরিত্রে নিপুণ অভিনয় করে দর্শকের মনেও জায়গা করে নিয়েছেন এ অভিনেত্রী।

মেহজাবীন কাজের বাইরে ঘুরতেও ভালোবাসেন। সম্প্রতি তিনি আরব আমিরাতের দুবাইতে গিয়ে স্কাইড্রাইভ করেছেন। হাত-পা ছেড়ে উড়েছেন আকাশে।

রোববার (১৩ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সেই মুহূর্তের কিছু ছবি শেয়ার করেছেন মেহজাবীন। সেই পোস্টে স্কাইড্রাইভ করার প্রস্তুতি থেকে শুরু করে আকাশে উড়ার ছবি যুক্ত করেছেন।

ক্যাপশনে লিখেছেন, জীবন খুব ছোট এবং বিরক্তিতে ভরা। বাঁচুন, ভালোবাসুন, হাসুন এবং উড়তে ভুলবেন না।

প্রসঙ্গত, ২০০৯ সালে একটি রিয়েলিটি শোয়ের প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়াতে পা রাখেন মেহজাবীন চৌধুরী। ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত ছোট পর্দাতেই কাজ করছেন তিনি। গত কয়েক বছর ধরে বাংলা নাটকে অভিনেত্রী হিসেবে শীর্ষ জনপ্রিয়তায় রয়েছেন তিনি। তার ভক্তদের একটা অংশের প্রত্যাশা, সিনেমাতেও আসবেন মেহজাবীন। আবার কেউ কেউ মনে করেন, নাটকেই তিনি মানানসই। তবে সংশয়ের অবসান ঘটিয়ে মেহজাবীন কখনো সিনেমায় পা রাখবেন কি না, সেটা সময়ই বলে দেবে।


Copyright (c) 2019-2026 bzamin24.com