চাপাবাজ বৃন্দাবন দাস!


চাপাবাজি করতে গিয়ে জীবনে কোথায় কোথায় ধরা খেয়েছেন জনপ্রিয় নাট্যকার ও অভিনেতা বৃন্দাবন দাস? মিডিয়ার কাকে তিনি বড় চাপাবাজ মনে করেন? চাপাবাজি করে জীবনে কী কী স্বার্থ হাসিল করেন তিনি? দীর্ঘদিন কাজ না পেলে পরিচালকদের কাছে কোন ধরনের চাপা মেরে কাজ নেন এই নাট্যকার?

সবই জানা যাবে বাংলাভিশনের নিয়মিত অনুষ্ঠান টক মিষ্টি ঝালের চাপাবাজ পর্বে। এ ছাড়াও মি. মিষ্টি সেগমেন্টে পারফর্ম্যান্স করেছেন স্ট্যান্ডআপ কমেডিয়ান মো. কায়কোবাদ।

আবু হেনা রনির উপস্থাপনা ও খায়রুল বাবুইয়ের প্রযোজনায় টক মিষ্টি ঝালের চাপাবাজ পর্বটি প্রচার হবে বাংলাভিশনে আজ (১৮ জানুয়ারি, মঙ্গলবার) রাত ১১.২৫ মিনিটে।


Copyright (c) 2019-2026 bzamin24.com