ছবিতে অন্তঃসত্ত্বা শখকে চিনতে পারছেন না অনেকেই!


এক সময়ের তুমুল জনপ্রিয় মডেল-অভিনেত্রী আনিকা কবির শখ কদিন আগেই মা হতে চলেছেন বলে নিশ্চিত করেছেন। কিন্তু বর্তমানে শখের অবস্থা কেমন, অন্তঃসত্ত্বা হওয়ার পর তার চেহারা-গড়নে কেমন পরিবর্তন এসেছে, সেটা জানা যায়নি এতদিন। অবশেষে শুক্রবার (১৭ সেপ্টেম্বর) ফেসবুকে তার কিছু ছবি প্রকাশ হয়েছে। যেখানে অন্তঃসত্ত্বা শখকে দেখা গেছে।

সম্প্রতি শখের বেবি শাওয়ার অনুষ্ঠিত হয়েছে। সেখানেই তাকে নানাভাবে ক্যামেরাবন্দি করেছেন একজন নারী। তিনিই ফেসবুকে শেয়ার করেছেন ছবিগুলো। কিন্তু ছবিতে শখকে যে রূপে দেখা গেছে, তাতে চিনতে পারছেন না অনেকেই।

অন্তঃসত্ত্বা হওয়ার পর নারীদের শরীরে স্থূলতা বাড়ে, সেটা স্বাভাবিক। কিন্তু শখের চেহারা পর্যন্ত পরিবর্তন হয়ে গেছে। পোস্টদাতা নিশ্চিত না করলে বোঝার উপায়ও ছিল না। তবে শখের এই পরিবর্তনকে ইতিবাচকভাবেই দেখছেন নেটিজেনরা। মাতৃত্বের জন্য এমন পরিবর্তন গৌরবের বলেও মনে করছেন তারা।

কয়েক দিন আগে মা হওয়ার খবর জানিয়ে শখ বলেছিলেন, নতুন আগামীর অপেক্ষায় আছি। এখন সারাক্ষণ আমার ভেতরের মানুষটাকে নিয়েই ভাবতে ভাবতে দিন চলে যায়। আমাকে এই দীর্ঘসময় ধরে দেখভাল করা চিকিৎসক বলেছেন মনটাকে একদম ফ্রেশ রাখতে। তাই দোয়া চাই সবার।

উল্লেখ্য, মডেল ও অভিনেতা নিলয় আলমগীরকে ভালোবেসে বিয়ে করেছিলেন শখ। কিন্তু বছর দুয়েক পরই তারা বিবাহবিচ্ছেদ করেন। এরপর গত বছরের আগস্টে শখের বিয়ের খবর প্রকাশ্যে আসে। আর নিলয়ও কিছু দিন আগে নতুন সংসার পেতেছেন। শখের স্বামী আতিকুর রহমান জন পেশায় একজন ব্যবসায়ী। গাজীপুরের কালিয়াকৈরের বলিয়াদে গ্রামে স্বামীর বাড়িতেই অবস্থান করছেন শখ। তবে রাজধানীর উত্তরায়ও বাসা রয়েছে তাদের।


Copyright (c) 2019-2026 bzamin24.com