তিশার পর করোনায় আক্রান্ত তাহসান, দোয়া চেয়েছেন


করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন শিল্পী ও অভিনেতা তাহসান খান। সম্প্রতি একটি নাটকের শুটিং সেটে তাঁর সহশিল্পী তানজিন তিশা করোনায় আক্রান্ত হওয়ার পর আইসোলেশনে চলে যান তাহসান। আজ এক বিবৃতিতে নিজে করোনায় আক্রান্ত হওয়ার খবর জানান এই তারকা। পাশপাশি ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন তিনি।

সহশিল্পী তানজিন তিশার আক্রান্ত হওয়ার খবর শোনার পরপরই করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন তাহসান। সে সময় তাঁর শরীরে করোনার সামান্য কিছু লক্ষণও ছিল। আজ শুক্রবার পরীক্ষার ফল হাতে পাওয়ার পর এক বিবৃতিতে তাহসান জানান, তিনি করোনায় আক্রান্ত।


Copyright (c) 2019-2026 bzamin24.com