চুনারুঘাটে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা


হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় হারুন মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে গলা কেঁটে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার ৯নং রানীগাঁও ইউনিয়নের মিরাশি নতুন বাজার এলাকায়।

স্থানীয় বাসিন্দা ফরিদ মিয়া জানান, নিহত ব্যক্তি হারুন মিয়া (৪০) উপজেলার ৯নং রাণীগাও ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের আকবর উল্লাহ অডিটরের বড় ছেলে।

পহেলা জানুয়ারি সকালে মিরাশী নতুন বাজারের পশ্চিম দিকে মাজারের কাছে হারুন মিয়া কে অর্ধ গলাকাটা ও হাত-পা বাঁধা অবস্থায় দেখতে পান আশেপাশের লেকজন। ধারণা করা হচ্ছে বিগত (৩১ ডিসেম্বর) রাতে দুর্বৃত্তরা হারুন মিয়াকে গলা কেটে (জবাই করে) মেরে হত্যা করেছে।

এ বিষয় চুনারুঘাট থানা অফিসার ইনচার্জ হিল্লোল রায় জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তে হবিগঞ্জে পাঠানো হয়েছে। তদন্ত করে এর গৃহীত ব্যবস্থা নেওয়া হবে।


Copyright (c) 2019-2026 bzamin24.com