ভাড়া বাসায় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ


খুলনা নগরীর দৌলতপুরের ভাড়া বাসায় এক তরুণীকে (২২) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে ১৫ জন ব্যক্তির বিরুদ্ধে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) ওই ঘটনায় দৌলতপুর থানায় তিনজনের নাম উল্লেখসহ ১৫ জনের নামে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী তরুণী।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত ১৩ সেপ্টেম্বর ভাড়া বাসায় ১৫ জন দুর্বৃত্ত ভুক্তভোগী তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ করে। কিন্তু পাঁচ দিন আগে ওই ধর্ষণের ঘটনা ঘটলেও ভুক্তভোগী তরুণী আতঙ্কে বিষয়টি গোপন রাখেন। পরে সোমবার বিষয়টি জানতে পেরে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। এ সময় ভুক্তভোগী লিখিত এজাহার দিলে মামলাটি গ্ৰহণ করা হয়। কিন্তু অভিযুক্তদের এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

নগরীর দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন জানান, সোমবার ওই ধর্ষণের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে ভুক্তভোগী তরুণীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


Copyright (c) 2019-2026 bzamin24.com