সদরপুরে মাকে কুপিয়ে হত্যার চেষ্টা করল ছেলে


ফরিদপুরের সদরপুরে আপন মাকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে রোকন সরদার (৩০) নামের এক যুবক। গুরুতর আহত অবস্থায় মা রোকেয়া বেগম কে সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে রোকনের পিতা সদরপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছে। ঘটনা ঘটেছে গত বুধবার সকাল ১০টার দিকে উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের জামতলা গ্রামে।

জানা যায়, পাষণ্ড ছেলে রকম একটি এনজিও থেকে কিছু দিন পূর্বে ঋণ নেয়। উক্ত ঋণ পরিশোধ করার জন্য মা রোকেয়ার নিকট টাকা ধার চায় সে টাকা দিতে অস্বীকার করলে রোকন সরদর ও তার ছোট বোন রোকসানা তার মাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে মারাত্মক জখম করে। বর্তমানে মা রোকেয়া বেগমের অবস্থা আশঙ্কাজনক অবস্থায় রেয়েছে।


Copyright (c) 2019-2026 bzamin24.com