পথচারী নারীকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত আটক


দিনাজপুরের ফুলবাড়ীতে মাতাল অবস্থায় পথচারী নারীকে রাস্তা থেকে জোরপূর্বক ধরে রাস্তার ধারের ধান ক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে মুসা আলম (৪২) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে, গত বুধবার (২২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় ফুলবাড়ী উপজেলার পৌর এলাকার উত্তর কৃষ্ণপুর কদমতলী নামক স্থানে। আটক মুসা আলম পৌর এলাকার উত্তর কৃষ্ণপুর গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে।

থানা সূত্রে জানা যায়, গত বুধবার (২২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই নারী ফুলবাড়ী থেকে আশ্রয়ণ প্রকল্পের নিজ বাড়ীতে যাওয়ার সময় পৌর এলাকার উত্তর কৃষ্ণপুর কদমতলী নামক স্থানে মুসা আলম ওই নারীর পথরোধ করে জোরপূর্বক রাস্তার পার্শ্বের ধান খেতে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় নারীর চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে ধর্ষণ চেষ্টাকারি মুসা আলমকে হাতেনাতে আটক করে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীকে উদ্ধারসহ ধর্ষণ চেষ্টাকারি মুসা আলমকে আটক করে রাত ১০টার দিকে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে নারীটি বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার (২৩ মার্চ) ফুলবাড়ী থানায় ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করেছেন। যার মামলা নং ১৪।

এদিকে ধর্ষণ চেষ্টাকারি অভিযুক্ত মুসা আলমকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য গত বুধবার (২২ মার্চ) রাত থেকে বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল পর্যন্ত একজন জনপ্রতিনিধিসহ বেশ কিছু তদবিরকারি তদবির চালায়। শেষতক মামলা নথিভূক্তি হওয়ায় তদবিরকারিরা হতাশ হয়ে বাড়ী ফিরতে বাধ্য হয়েছেন।

ধর্ষণ চেষ্টা ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ আশ্রাফুল ইসলাম বলেন, অভিযুক্ত মুসা আলম নারীটিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করার পাশাপাশি শ্লীলতাহানী ঘটিয়েছে। অভিযুক্ত মুসা আলমকে গতকাল বৃহস্পতিবার (২৩ মার্চ) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


Copyright (c) 2019-2026 bzamin24.com