যুবতীকে দল বেঁধে ধর্ষণের অভিযোগে দুই জ্বীনের বাদশা গ্রেপ্তার 


গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক যুবতীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত দুই জ্বীনের বাদশা গ্রেপ্তার করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।

শনিবার সন্ধ্যায় বিশেষ অভিযান চালিয়ে উপজেলার দরবস্ত ইউনিয়নের মৃত নুরুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম (৪০) ও হাদি আকন্দের ছেলে মনির আকন্দ (৪৪) কে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইযজার উদ্দিন বলেন, দলবেঁধে ধর্ষণের অভিযোগে এজারহার নামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে। ধৃতরা জিনের বাদশা পরিচয় দিয়ে এমন অপকর্মে চালিয়ে আসছিল।তিনি আরও বলেন, জাহিদুল ইসলাম নিজেকে সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে ওই যুবতীর সঙ্গে দীর্ঘদিন ধরে মোবাইল ফোনের মাধ্যমে প্রেম- ভালোবাসার সম্পর্ক করে আসছিল। এরই একপর্যায়ে বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দেখা করার কথা বলে যুবতীকে ডেকে দরবস্তর ইউনিয়ানে একটি কলাবাগানে নিয়ে নিয়ে যায়। তারপর জাহিদুল ও তার সহযোগীরা তাকে ধর্ষণ করে এবং তার কাছ থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নেয়।

এরই পরিপ্রেক্ষিতে (৩০ সেপ্টেম্বর) ওই যুবতী বাদি হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।


Copyright (c) 2019-2026 bzamin24.com