৪ দিন আটকে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, আটক ১


রাজধানীর লালবাগ এলাকা থেকে এক তরুণীকে তুলে নিয়ে চারদিন আটকে রেখে গণধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত মনির হোসেন শুভকে আটক করেছে র্যাপিড আ্যকশন ব্যাটালিয়ন (র্যাব)।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে রাজধানীর লালবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়।

র্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান জানান, এ তরুণীকে আটকে রেখে গণধর্ষণ শেষে টিএসসি এলাকায় ফেলে দেওয়ার অভিযোগে প্রধান অভিযুক্ত মনির হোসেন শুভকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর কারওয়ানবাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।


Copyright (c) 2019-2026 bzamin24.com