বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে ৮ মাস ধরে ধর্ষণ, যুবক গ্রেপ্তার


পটুয়াখালীর রাঙ্গাবালীতে বুদ্ধিপ্রতিবন্ধী এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে মাইনুউদ্দিন মুন্সী (৩৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরলক্ষ্মী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আজ শুক্রবার সকালে রাঙ্গাবালী থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় তাকে আদালতে পাঠানো হবে।

পুলিশ জানায়, টানা ৮ মাস ধরে ওই তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছে মাইনুউদ্দিন। এতে তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। বিষয়টি বৃহস্পতিবার চরমোন্তাজ তদন্তকেন্দ্রে মৌখিক অভিযোগ জানানো হয়। পরে রাতেই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, অভিযোগ পেয়েই দ্রুত সময়ের মধ্যে আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। মামলার পর তাকে আদালতে সোপর্দ করা হবে।


Copyright (c) 2019-2026 bzamin24.com