দুই চোখ উপড়ে বুকে ছুরিকাঘাতে যুবককে খুন


বগুড়া শহরের মাটিডালি এলাকায় সফিউল ইসলাম পিপলু নামের এক যুবককে নিঃসংশ্বভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৩ এপ্রিল) দিবাগত রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে হত্যাটি পূর্বপরিকল্পিত। প্রথমে ওই যুবকের দুই চোখ উপড়ে ফেলা হয়। পরে বুকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।

নিহত সফিউল ইসলাম পিপলু মাটিডালি উত্তরপাড়ার মৃত আইনুল কাজীর ছেলে। তিনি রাজাবাজারে দোকানে কাজ করতেন।

হত্যার খবর পেয়ে পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা।

এই বিষয়ে ওসি সেলিম রেজা বলেন, ওই যুবকের দুই চোখ উপড়ে ফেলে বুকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। আঘাতের ধরণ দেখে মনে হচ্ছে পূর্বপরিকল্পিতভাবে তাকে হথ্যা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।


Copyright (c) 2019-2026 bzamin24.com