শিশুকে তুলে নিয়ে ধর্ষণ, আটক ২


সিলেটের বিয়ানীবাজারে গণধর্ষণের শিকার হয়েছে পঞ্চম শ্রেণির এক ছাত্রী। রাতে বাড়ি থেকে তুলে নিয়ে নরপশুরা ধর্ষণ করেছে তাকে। এ ঘটনায় অভিযুক্ত দুইজনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। গত মঙ্গলবার রাতে বিয়ানীবাজার উপজেলায় এ ঘটনা ঘটে। গতকাল বুধবার এ ঘটনায় বিয়ানীবাজার থানায় মামলা হয়েছে।

জানা যায়, গত মঙ্গলবার রাত ৯টার দিকে ঘরের বারান্দায় নলকূপ থেকে পানি নিতে বের হয় ওই শিশু। এসময় অভিযুক্ত দুই যুবক তার মুখ চেপে তুলে নিয়ে যায়। বাড়ির পাশের একটি নির্জন জায়গায় নিয়ে তারা পালাক্রমে ধর্ষণ করে শিশুটিকে ফেলে রেখে যায়। পরে পরিবারের লোকজন খোঁজাখুজি করে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেন। এ ঘটনায় স্থানীয় লোকজন অভিযুক্তদের আটক করে পুলিশে হস্তান্তর করে।

বিয়ানীবাজার থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান জানান, অভিযুক্তদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ভিকটিমের বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। অভিযুক্ত দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।


Copyright (c) 2019-2026 bzamin24.com