মোবাইলে কার্টুন দেখানোর কথা বলে শিশুকে ধর্ষণ


সিরাজগঞ্জে মোবাইল ফোনে কার্টুন দেখানোর কথা বলে ডেকে নিয়ে এক শিশুকে (৩) ধর্ষণের অভিযোগ ওঠেছে। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার বিয়াড়াঘাট দক্ষিনপাড়ার আব্দুল মমিন তালুকদার নামে এক স্কুলছাত্র এ ঘটনা ঘটায়। সংবাদ পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে শুক্রবার বিকেলে সদর থানায় মামলা দায়ের করেছে। ঘটনার পর থেকে ওই স্কুলছাত্র ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে।

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম জানান, বিয়ারাঘাট দক্ষিনপাড়া গ্রামের আলম তালুকদারের ছেলে মমিন তালুকদার বাড়ির পার্শ্ববর্তী এক শিশুকে মোবাইল ফোনে কার্টন দেখার কথা বলে তার ঘরে ডেকে নিয়ে যায়। এরপর মমিন তালুকদার শিশুকে ধর্ষণ করার চেষ্টা করে। পরে শিশুটি চিৎকার করলে শিশুটির বাবা ও বাড়ির আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসলে স্কুলছাত্র মমিন তালুকদার পালিয়ে যায়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শিশুকে উদ্ধার করে হাসপাতাল ভর্তি করা হয়।


Copyright (c) 2019-2026 bzamin24.com