মাদক ব‌্যবসায় সংশ্লিষ্টতা চাকরি হারাল এসআই


মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টতা ও সেবনের দায়ে রাজধানীর পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফ হোসেন মল্লিককে চাকরিচ্যুত করা হয়েছে।মঙ্গলবার (৫ জানুয়ারি) রাতে এ তথ্য জানা গেছ।

এ বিষয়ে জানতে চাইলে পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াজেদ মিয়া বলেন, আমিও শুনেছি, তাকে চাকরিচ্যুত করা হয়েছে। এখনও কাগজ পাইনি। যতটুকু জানি, ২ মাস আগে মাদকের কোনো ঘটনায় তার সংশ্লিষ্টতা পাওয়া গিয়েছিল। তবে তখন আমি এই থানায় ছিলাম না।

পল্লবীর বিহারী ক্যাম্পে একাধিক মাদক বিক্রির স্পট আছে। এ এলাকার মাদক ব্যবসায়ীদের সঙ্গে আরিফের গোপন সখ্য আছে। মাদক কারবারিদের কাছ থেকে নিয়মিত মাসোহারা নিতেন এসআই আরিফ। একপর্যায়ে তিনি মাদকে আসক্ত হয়ে পড়েন এবং মাদক ব্যবসায় সম্পৃক্ত হয়ে যান।


Copyright (c) 2019-2026 bzamin24.com