শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১


বাগেরহাটের রামপাল উপজেলায় শিশুকে (১১) ধর্ষণের অভিযোগে গোলাম শেখ (৫৫) ওরফে পাল গোলাম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুরুল আলম জানান, ওই উপজেলার দিন মজুরের ১১ বছরের শিশুকে একই এলাকার গোলাম শেখ গত মঙ্গলবার সকাল ১০টার দিকে ধর্ষণ করেন। শিশুটি ভয়ে পরিবারকে দেরিতে জানায়। এ ঘটনায় আজ শুক্রবার বিকেলে শিশুটির মা বাদী হয়ে রামপাল থানায় একটি মামলা করেন। এরপর পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে সন্ধ্যার একটু আগে অভিযুক্ত গোলাম শেখকে গ্রেপ্তার করে।


Copyright (c) 2019-2026 bzamin24.com