টাকার জন্য মেয়েকে তিন যুবকের হাতে তুলে দিলেন বাবা!


মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সৎ বাবার সহায়তায় এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। সৎ বাবাকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

গতকাল মঙ্গলবার রাতে উপজেলার কর্মধা ইউনিয়নের মনছড়া এলাকায় কিশোরী (১৭) গণধর্ষণের এই ঘটে। এ ঘটনায় আজ বুধবার সকালে থানা পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করে।

গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার গাজীপুর এলাকার আরজন আলী (২৪), একই এলাকার কাশেম আলী (২৩) ও রাজেশ সূত্রধর (২৫)। গণধর্ষণের শিকার ওই কিশোরীর বাড়ি নোয়াখালীতে। ওই কিশোরী কুলাউড়ার জয়পাশা এলাকায় তার সৎ বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন।

থানা সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাতে ওই কিশোরীর সৎ বাবা টাকার জন্য মেয়েকে ওই তিন যুবকের হাতে তুলে দেয়। পরে ওই মেয়েকে তিন যুবক মনছড়া এলাকার এক বাড়িতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। বুধবার সকালে বিষয়টি মনছড়ার স্থানীয় বাসিন্দারা বুঝতে পারলে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই কিশোরীকে উদ্ধার করে এবং তিন ধর্ষণকারীকে গ্রেপ্তার করে। ঘটনার প্রধান আসামি ওই কিশোরীর সৎ বাবা ইমরান হোসেন পলাতক রয়েছে।

মামলার আইও এসআই সনক কান্তি জানান, মেয়েটি বাদী হয়ে থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মেয়েটির সৎ বাবাকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে।


Copyright (c) 2019-2026 bzamin24.com