টাঙ্গাইলের ভূঞাপুরের চরাঞ্চলে নিজ থেকে বাড়িতে ডেকে নিয়ে দাদা ও চাচার বিরুদ্ধে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ থানায় মামলা হয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের দায় স্বীকার করেছে গ্রেপ্তার হওয়া (দাদা) মোস্তফা। পলাতক রয়েছে অপর ধর্ষক ইসমাইল।
জানা গেছে, গেল ৫ অক্টোবর দুপুরে নিজ বাড়িতে শুয়ে ছিল চতুর্থ শ্রেণির ছাত্রী ওই কিশোরী। এ সময় পাশের বাড়ির দূর সম্পর্কের চাচা ইসমাইল তাকে দাদা মোস্তফার বাড়িতে ডেকে নিয়ে যায়। পরে ঘরে ঢুকিয়ে হাত ও মুখ চেপে পালাক্রমে ধর্ষণ করে।
মেরে ফেলার হুমকি দেওয়ায় ঘটনা চেপে যায় কিশোরী। গতকাল ৮ অক্টোবর শারীকির অবস্থার অবনতি হলে পরিবারকে বিষয়টি জানায় সে। পরে থানায় মামলা দায়ের করলে মোস্তফাকে গ্রেপ্তার করে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত মোস্তফা ঘটনায় জড়িত থাকার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ রাশিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
কিশোরীর পরিবারের অভিযোগ ঘটনা ধামাচাপা ও মিমাংসার জন্য একটি মহল চাপ প্রয়োগ করছে।
এলাকাবাসীর এই ঘটনায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।