বিজয় টিভির সাংবাদিককে ছুরিকাঘাতে হত্যা


ঢাকার ধামরাই উপজেলায় কর্মরত বেসরকারি বিজয় টেলিভিশনের জুলহাস উদ্দিন (৩৫) নামে এক সাংবাদিককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের বারবারিয়া গ্রামের কালী মন্দিরের পাশে এ ঘটনা ঘটে। নিহত জুলহাস উদ্দিন ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের দক্ষিণ হাতকোরা গ্রামের মৃত রইস উদ্দিনের ছেলে।

গাঙ্গুটিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার রবিউল আওয়াল হাসু বলেন, দুপুরের দিকে এক ব্যক্তি তাকে পেটে ছুরিকাঘাত করে। পরে মানিকগঞ্জের সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।


Copyright (c) 2019-2026 bzamin24.com