চট্টগ্রামে প্রকাশ্যে দিবালকে নিজের মা এবং ভাবির সামনে প্যান্ট খুলে বিবস্ত্র হয়ে তরুণীকে ধর্ষণের হুমকি দিয়েছে বাবলু নামে এক বখাটে।চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার ২৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম মাদারবাড়ির টং ফকির মাজার লাইনের সামনে এ ঘটনা ঘটে।
বাবলু ওই এলাকার বাসিন্দা। ঘটনার সময় সঙ্গে ছিলেন বাবলুর মা জোছনা ও তার ভাই জিতুর স্ত্রী (ভাবি) সানজিদা। পরে প্রকাশ্য ধর্ষণের হুমকি দেওয়া সেই বাবলুকে আটক করেছে পুলিশ।
তরুণীর সামনে অশ্লীল অঙ্গভঙ্গি করছে, এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ভাইরাল হয়। মঙ্গলবার দিবাগত রাতে চট্টগ্রামের আগ্রাবাদ এলাকা থেকে ওই কিশোরকে পুলিশ নিজ উদ্যেগে আটক করে।
এ ব্যাপারে সদরঘাট থানার ওসি ফজলুর রহমান সিদ্দিকীর মুঠোফোনে বাংলাদেশ জমিনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, ঘটনাটি ঘটে গত ১৯ জুলাই। গতকাল ফেসবুকে ওই ঘটনার ছবি ও ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে (ভাইরাল) পড়ে। ওই কিশোর নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় টং ফকির শাহ মাজার লেনের একটি গলির বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানান, ফেসবুকে ওই ছবি ও ভিডিও ভাইরাল হওয়ায় আমরা বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছি। সেজন্য ওই কিশোরকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে আসলে ঘটনা কী ঘটেছিল। এরপর যদি সত্যিই কোনো অভিযোগ পাই, তাহলে তাকে সুনির্দিষ্ট মামলায় গ্রেপ্তার দেখানো হবে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, একটি ভবনের নিচে এক নারী দাঁড়িয়ে আছেন। দূরে বিবস্ত্র অবস্থায় অশ্লীল অঙ্গভঙ্গিরত এক কিশোর। তার পেছনে দুই নারীকেও দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন পোস্ট বলছে, ওই দুজন কিশোরটির মা ও বড় ভাইয়ের স্ত্রী।