আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্য গ্রেফতার


নিষিদ্ধঘোষিত জঙ্গী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম (এবিটি) এর একজন সদস্যকে গ্রেফতার করেছে এন্টি টেররিজম ইউনিট(এটিইউ)। গ্রেফতারকৃত ব্যক্তির নাম- মোঃ রাশিদুল ইসলাম (২০)।

এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার (লিগ্যাল এন্ড মিডিয়া) মোঃ মাহিদুজ্জামান জানান, ০৫ জুলাই ২০২০ বিকাল ১৬.৩৫ টায় গাজীপুর বড় দেওড়া, ফকির মার্কেট এলাকায় অভিযান চালিয়ে মোঃ রাশিদুল ইসলামকে গ্রেফতার করা হয়।

এ সময়ে তার নিকট থেকে জিহাদী বই ও ০১টি মোবাইল সেট জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে এটিইউর কর্মকর্তা বলেন,গ্রেফতারকৃত রাশিদুল গাজওয়াতুল হিন্দ প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘদিন যাবত অনলাইন প্রচরণা করছে। সেই সাথে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করে বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠা করার উদ্দেশ্য তারা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিলো।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন


Copyright (c) 2019-2026 bzamin24.com