ডিএমপি’র মাদক বিরোধী অভিযানে ৩২ জন গ্রেফতার


চলমান করোনা পরিস্থিতিতেও থেমে নেই অপরাধীরা। এই অপরাধীদের ধরতে পুলিশও রয়েছে তৎপর। রাজধানীতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপির বিভিন্ন থানা দায়িত্বধীন এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ তাদেরকে গ্রেফতার করে।

অভিযানকালে গ্রেফতারকৃতদের হেফাজত হতে ১,৮৭১ পিস ইয়াবা, ১৮.০৭ গ্রাম ২৪০পুরিয়া হেরোইন, ১ কেজি ৮০ গ্রাম গাঁজা ও ২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

০৪ জুলাই, ২০২০ সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন


Copyright (c) 2019-2026 bzamin24.com