সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল পশ্চিম পাড়া গ্রামের সাত বছরের এক শিশুকে ২০ টাকার লোভ দেখিয়ে ধর্ষণ করেছে মনিরুল নামের এক নরপিশাচ ।
বুধবার (২৫জুন) বিকেলে এ ঘটনায় অভিযুক্ত মনিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মনিরুল উপজেলার জামতৈল পশ্চিম পাড়ার আব্দুল হামিদের ছেলে।
কামারখন্দ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা পলাশ চন্দ্র দেব জানান, শিশুটির মা গত মাসে মারা গেছে। এ কারণে সে তার নানীর কাছে থাকে। বুধবার বিকেলে মনিরুল ২০ টাকার লোভ দেখিয়ে শিশুটিকে ডেকে নেয়। পরে তার বাড়ির বারান্দার টিনের চালে নিয়ে ধর্ষণ করে।
শিশুটি বাড়িতে ফিরলে তার নানী অস্বাভাবিক অবস্থায় দেখতে পায়। প্রথমে তাকে জিজ্ঞাসা করলে ভয়ে সে কিছু বলতে পারছিল না। পরে সে নানীকে জানায়, মনিরুল তার সঙ্গে খারাপ কাজ করেছে।
ওই ঘটনা জানার পর নানী নাতনীকে নিয়ে থানায় এসে সন্ধ্যায় মামলা দায়ের করেন। পরে পুুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ধর্ষক মনিরুলকে গ্রেপ্তার করতে সক্ষম হন।
বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন