গাইবান্ধায় এক সন্তানের জননীকে গণধর্ষণ


গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নে স্বামী পরিত্যাক্তা ২০ বছর বয়সী লিজা বেগম নামের ১ সন্তানের জননীকে গণ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার ধর্ষীতাকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার রাতে ইউনিয়নের ভাটপাড়া গোপালপুর গ্রামের একটি ইটভাটা সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। ধর্ষণের স্বীকার এই নারীর বাড়ি রামচন্দ্রপুর ইউনিয়নের ভাটপাড়া গোপালপুর গ্রামে। তার প্রতিবেশী ইয়াবা ব্যবসায়ী রশিদুল, বালুয়া বাজারের কম্পিউটার ব্যবসায়ী সজিব সহ আরও বেশ কয়েকজন যুবক তাকে গণধর্ষণ করে।

এ বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম ঘটনার সত্যততা স্বীকার করে বলেন, ধর্ষকদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

এ ব্যাপারে সদর থানায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন


Copyright (c) 2019-2026 bzamin24.com