রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) নিয়মিত অভিযানে ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে, উদ্ধার করা হয়েছে মাদকদ্রব্য।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ গোলাম রুহুল কুদ্দুস গণমাধ্যমকে জানান, গত ২৪ ঘন্টায় (২২/০৬/২০২০ খ্রিঃ ০০.০০ টা থেকে ২৩.৫৯ টা পর্যন্ত) রাজশাহী মেট্রোর বিভিন্ন থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে।
তিনি জানান, গ্রেফতারকৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-৩ জন, চন্দ্রিমা থানা-২ জন, কাটাখালী থানা-৪ জন, শাহমখদুম থানা-২ জন ও কর্ণহার থানা-৩ জনকে আটক করে। যার মধ্যে ১ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ৪ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন