ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল উপজেলায় এক যুবকের অন্ডোকোষ চেপে ধরে তাকে হত্যার অভিযোগ পাওয়া গেছে ওই উপজেলার এক কলেজ ছাত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ জাবেদা বেগম (২১) নামে ওই কলেজ ছাত্রীকে গ্রেপ্তার করেছে। আজ শুক্রবার সকালে উপজেলার পদমপুর শালবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, আজ ভোরে শালবাড়ী গ্রামের মোজাম্মেল হোসেনের মেয়ে জাবেদা বেগম তার প্রতিবেশী এক বৃদ্ধা সুফিয়া বেগম কে মারপিট করে। এ সময় ওই বৃদ্ধাকে বাচাঁতে এগিয়ে আসে একই গ্রামের আব্দুল লতিফ। পরে হত্যাকারী জাবেদা বৃদ্ধাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে, লতিফের উপর জাপটে পড়ে।
এক পর্যায়ে লতিফের অন্ডোকোষ চেপে ধরলে ঘটনা স্থলে তার মৃত্যু হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলার সদর হাসপাতালে মর্গে পাঠায়।
এ বিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান বাংলাদেশ জমিনকে বলেন, ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন