সাতক্ষীরায় সদ্য জন্ম নেয়া দুই নবজাতকের লাশ উদ্ধার


সাতক্ষীরার তালা উপজেলা মেলাবাজারস্থ কপোতাক্ষ নদের তীর হতে সদ্য জন্ম নেয়া দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে এলাকাবাসী সদ্য জন্ম নেয়া শিশু দুটির লাশর নদের তীরে দেখে পুলিশকে খবর দেয়।

স্থানীয়রা জানান, বুধবার বেলা ১১ টার দিকে তালা মেলাবাজার হতে মাঝিয়াড়া রোডে কপোতাক্ষ নদে দুই জেলে মাছ ধরছিল। এ সময় তারা নদের তীরে দুটি নবজাতকের লাশ দেখতে পায়।

এরমধ্যে একটি লাশ নদের মধ্যে এবং অপরটি নদের পাড়ে দেখতে পেয়ে জেলেরা স্থানীয় কজন যুবককে জানালে তারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে নবজাতক দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে ধারণা করা হচ্ছে, নবজাতক বাচ্চা দুটি কোন মায়ের পাপের ফসল। ৫/৬ মাস বয়সে গর্ভপাত করে এখানে ফেলে রাখা হয়েছে।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী রাসেল ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, এটা সম্ভবত ভ্রুণ, তবে নবজাতক দুটি ছেলে নাকি মেয়ে সেটা শনাক্ত করার উপায় নেই।


Copyright (c) 2019-2026 bzamin24.com