খাগড়াছড়িতে গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষে বিজিবি সদস্যসহ নিহত ২


খাগড়ছড়ির মাটিরাঙ্গায় গাছ কাটাকে কেন্দ্র করে বিজিবির সঙ্গে গাজীনগর গ্রামবাসীর সংঘর্ষে এক বিজিবি সদস্যসহ দুই জন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরও চার জন।

এদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম প্রেরণ করা হয়। নিহতদের লাশ মাটিরাঙ্গা হাসপাতালে রয়েছে।

মাটিরাঙ্গা থানার ওসি শামসুদ্দীন ভূইঁয়া এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গাছ কাটাকে নিয়ে বিজিবির পলাশপুর জোনের বিজিবি'র সঙ্গে গাজীনগর গ্রামবাসীদের এই সংঘর্ষ ঘটে।


Copyright (c) 2019-2026 bzamin24.com