বনানীতে চীনা নাগরিক খুনের ঘটনায় গ্রেপ্তার ২


রাজধানীর বনানীতে চীনা নাগরিক গাউজিয়ান হুইকে খুন করে মাটিচাপা দেওয়ার ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিনগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, চীনা নাগরিককে খুনের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় চীনা নাগরিকের চুরি যাওয়া টাকা, মোবাইল এবং হত্যায় ব্যবহৃত বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার (১৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর বনানীর ২৩ নম্বর রোডের ৮২ নম্বর ভবনের পেছনে মাটিচাপা অবস্থায় গাউজিয়ান হুই নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করে পুলিশ।


Copyright (c) 2019-2026 bzamin24.com