সদরপুরে ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ১


ফরিদপুরের সদরপুরে ৪ বছরের শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কারী আব্দুল সালাম (৬০) কে গ্রেপ্তার করেছে সদরপুর থানা পুলিশ। 

জানা যায়, উপজেলার পূর্ব শ্যামপুর গ্রামের জামিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার এক শিক্ষকের ৪ বছরের শিশু কন্যাকে আব্দুল সালাম টিভি দেখার প্রলভোন দেখিয়ে দরজা বন্ধ করে তাকে ধর্ষণের চেষ্টা চালায়।

পরে শিশুর চিৎকারে তার মা এগিয়ে আসলে এলাকাবাসী ওই লম্পটকে আটক করে উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদারকে খবর দেয়।তিনি গিয়ে শিশু কন্যাটিকে উদ্বার করে সদরপুর হাসপাতালে পাঠান।

এ বিষয় সদরপুর থানা অফিসার ইনচার্জ সৈদয় লুৎফর রহমান বাংলার জমিন২৪ কে জানান, অভিযুক্ত ব্যাক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুর আলামতের রির্পোটের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।এ ব্যাপারে সদরপুর থানায় শিশুটির পিতা বাদী হয়ে একটি ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেছেন।

 


Copyright (c) 2019-2026 bzamin24.com