র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ধর্ষণ মামলার আসামি নিহত


র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ধর্ষণ মামলার এক আসামি নিহত হয়েছেন। সোমবার দিনগত রাতে চট্টগ্রামের পটিয়া উপজেলার মেহের আটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম আরমান (২৩)। তিনি উপজেলার জিরি ইউনিয়নের বাসিন্দা।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বলেন, নিহত আরমান ধর্ষণ মামলার আসামি। গত ১৯ জুলাই অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তার বিরুদ্ধে পটিয়া থানায় একটি মামলা হয়।


Copyright (c) 2019-2026 bzamin24.com