চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রেলবাগান বস্তিতে ৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। শুক্রবার রাতে ওই শিশুর মা বাদি হয়ে মামলাটি করেন।
মামলায় শফিকুল ইসলাম নামে ৬০ বছরের এক বৃদ্ধকে আসামি করা হয়েছে। তিনি পলাতক রয়েছেন। শফিকুল ইসলাম হচ্ছেন রেলবাগান বস্তির মৃত সুলতান আলীর ছেলে।
নবাবগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) কবির হোসেন জানান, শুক্রবার বেলা ১২টার দিকে শিশুটি বাড়ির পাশে খেলছিল।
এ সময় শফিকুল ইসলাম শিশুটিকে খাবারের প্রলোভন দেখিয়ে একটি ঘরে নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা করে। ধর্ষণ চেষ্টার কারণে শিশুটির যৌনাঙ্গে ক্ষতের সৃষ্টি হয়েছে।
পরে ওই শিশু তার মাকে বিষয়টি জানালে রাতে সদর মডেল থানায় শফিকুল ইসলামের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন এবং রাতেই শিশুটিকে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর থেকেই পলাতক শফিকুল।
আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ইউনুস নবী জানান, প্রাথমিকভাবে পরীক্ষা-নিরীক্ষা করে শিশুটিকে ধর্ষণের আলামত পাওয়া গেছে।