সালথায় কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার


 

ফরিদপুরের সালথায় জাহাঙ্গীর হোসেন (৩৩) নামে এক কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের জালালপুর বনগ্রাম মাঠের একটি পুকুর পাড়ে নিমগাছ থেকে তার লাশ উদ্ধার করে। জাহাঙ্গীর ঐ ইউনিয়নের বড়লক্ষনদিয়া গ্রামের মৃত আঃ ছালাম মাতুব্বারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে জালালপুর বনগ্রাম মাঠে কৃষকরা পাট কাটতে গিয়ে পুকুর পাড়ে নিমগাছের সাথে জাহাঙ্গীরের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছের সাথে গামছা দিয়ে গলা পেচানো ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

জাহাঙ্গীরের স্ত্রী রুমা বেগম বিদেশে থাকেন। তার দুটি কন্যা সন্তান রয়েছে। সন্তানেরা নানা বাড়িতে থাকেন।

সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন খান বাংলার জমিনকে জানান, জালালপুর বনগ্রাম মাঠের একটি পুকুর পাড়ে নিমগাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


Copyright (c) 2019-2026 bzamin24.com