সালথায় শিশুকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক আটক


 

ফরিদপুরের সালথা উপজেলায় ৫ম শ্রেনীর এক শিশু কন্যাকে (১২) ধর্ষনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা মামলায় শুক্রবার রাতে বহুলুল বিশ্বাস (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দা ও মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার (১৯ জুলাই) বিকাল ৩টার দিকে ঐ শিশুটি প্রাকৃতির ডাকে সাড়া দিলে বসতঘরের পূর্বপাশে বাথরুমে যায়। এসময় ঔৎ পেতে থাকা বহুলুল বাথরুমে ঢুকে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে।

শিশুটির মা গ্যাংগানির শব্দ পেয়ে বাথরুমের দিকে এগিয়ে গেলে ধর্ষক দৌড়ে সটকে পড়েন। এই ঘটনায় বিকালেই শিশুটির মা বাদী হয়ে সালথা থানায় মামলা করেন। মামলার পর বহুলুল বিশ্বাসকে গ্রেপ্তার করে পুলিশ।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন খান বাংলার জমিনকে জানান, ধর্ষনের শিকার শিশুকে ডাক্তারী পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আর অভিযুক্ত বহুলুল বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে।


Copyright (c) 2019-2026 bzamin24.com