রিফাত হত্যা মামলায় স্ত্রী মিন্নি গ্রেপ্তার


বরগুনায় রিফাত হত্যা মামলায় স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে দিনভর জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে সংবাদ সম্মেলন করে একথা জানিয়েছেন বরগুনার পুলিশ সুপার মারুফ হোসেন।

এরআগে আজ মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে বরগুনা পৌরসভার নিজ বাসা থেকে জিজ্ঞাসাবাদের জন্য বরগুনা পুলিশ লাইনে আনা হয় নিহত রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিকে।


Copyright (c) 2019-2026 bzamin24.com