কুমিল্লায় চারজনকে কুপিয়ে হত্যা, ঘাতক নিহত


কুমিল্লার দেবীদ্বারে এক রিকশা চালক কুপিয়ে হত্যা করেছে তিন মহিলাসহ চারজনকে। পরে এলাকাবাসীর গণপিটুনিতে মারা গেছে সেই রিকশা চালক মোখলেসুর রহমানও।

দেবীদ্বারের সুলতানপুরের রাধানগরে আজ বুধবার বেলা সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শাহ আলমের স্ত্রী আনোয়ারা বেগম আনু (৪৫), তার ছেলে মো. হানিফ (১৩). আবদুল খালেকের স্ত্রী মাজেদা বেগম (৬০) ও তার পুত্রবধূ নুরুল ইসলামের স্ত্রী নাজমা বেগম (৪০)।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১০টার দিকে পাশের বাড়ির রিকশা চালক মোখলেসুর রহমান দা দিয়ে এলোপাথারি কুপিয়ে অন্তত ১০ জনকে মারাত্মকভাবে আহত করে।

এদের মধ্যে ঘটনাস্থালে আনোয়ারা বেগম, মো. হানিফ, নাজমা বেগম মারা যান। হাসপাতালে মারা যান মাজেদা বেগম। পরে গণপিটুনিতে মারা যায় মোখলেসুর রহমান। আহতদের মধ্যে ৫ জনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


Copyright (c) 2019-2026 bzamin24.com